
লিটন তালুকদার কালাই জয়পুরহাট: নবান্ন উৎসব মানেই নতুন ধানের ঘ্রাণ, পিঠা-পুলির আয়োজন আর আত্মীয়-স্বজনদের মিলনমেলা। নবান্নের আনন্দে যোগ হয়েছে “মাছের মেলা” নামে ভিন্ন এক ঐতিহ্য। প্রতি বছরের ন্যায় এবারও নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাইয়ে বসেছে ২২ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় দুই কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির মাছ নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা।
বুধবার (১৮ নভেম্বর) জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে সকাল ৬টা থেকে শুরু হয়েছে দিনব্যাপী এই মাছের মেলা।
মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা এই এলাকার জামাই-মেয়ে, ইষ্টি-কুটুমরা আসেন এখানকার স্বজনদের বাড়ি বাড়ি। মেলা থেকে বড় বড় মাছ কিনে জামাইরা নিয়ে যান শ্বশুরবাড়িতে। তাই এ মেলাকে জামাই মেলা ও বলা হয়ে থাকে।
মেলাকে ঘিরে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীরা। মেলায় উপজেলার শতাধিক গ্রাম-মহল্লার মানুষেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
ভোর থেকে বসেছে সারি সারি মাছের দোকান। চলছে হাঁকডাক ও দরদাম। মেলায় দোকানগুলোতে থরে থরে সাজানো রয়েছে বড় বড় সাইজের রুই,কাতলা, মৃগেল, চিতল, গ্রাসকার্প, ব্রিগেডকার্প, সিলভার কার্প, কার্ফু, কালবাউশসহ হরেক রকমের মাছ।
দুই কেজি থেকে শুরু করে ২৫ কেজি ওজনের বড় মাছ উঠেছে এই মেলায়। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ৩শ থেকে ১৬শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। । ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন ঐসব মাছ। আবার দেখতে ও এসেছেন অনেকেই।
মেলার আয়োজক পাঁচশিরা মাছ ব্যবসায়ীরা জানান, ইংরেজি ক্যালেন্ডার নয়, বাংলা পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহের প্রথম বুধবারে এই মেলা বসে। কৃষকদের নতুন ধানের নতুন চালে প্রথম রান্না উপলক্ষে নবান্ন উৎসব পালিত হয়। আর নবান্ন উৎসব উপলক্ষে গত ২২ বছর ধরে এই মাছের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
এবার মেলায় ছোট-বড় মিলিয়ে বসেছে অর্ধশতাধিক মাছের দোকান। বড় বড় পুকুর, দীঘি ও নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করে এনেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের উপস্থিতিও ভালো। ফলে বেচাকেনা নিয়ে আশাবাদী মাছ ব্যবসায়ীরা।
এদিনে মেয়ে-জামাই ও আত্মীয়-স্বজনকে আমন্ত্রণ করেন কৃষকরা। যথারীতি অনুষ্ঠান পালন করতে জামাই-মেয়ে, বিয়াই-বিয়ান ও আত্মীয়-স্বজনরা আসেন বাড়িতে। পাড়া-মহল্লায় জেগে ওঠে উৎসবের আমেজ। পিঠা-পুলি, পায়েস, গুড় ও চিনির ক্ষীর সঙ্গে খই ও মুড়ি খাওয়ার ধুম পড়ে যায়।
পৌরসভার দুরন্জ এলাকা থেকে মাছ কিনতে আসা ওহেদ জানান, প্রতি বছর নবান্ন উৎসব উপলক্ষে পাঁচশিরা বাজারে মাছের মেলা বসে এ মেলায় ছোট বড় সব ধরনের মাছ পাওয়া যায়। এই এলাকার জামাইরা মাছ কিনে শশুর বাড়ী যায়। মেলা থেকে যে জামাই যত বড় মাছ কিনে তার ততো সুনাম।
সড়াইল গ্রাম থেকে মাছ কিনতে আসা আবু তালহা বলেন, আমি মেলাতে মাছ কিনতে এসেছি।কাতল মাছ কিনেছি।দাম সাড়ে চার হাজার টাকা।মাছ কিনতে পেরে আমি খুবই খুশি।
পাশের উপজেলা ক্ষেতলাল থেকে আসা নাজ্জাসি ইসলাম চৌধুরী বলেন, নবান্নকে কেন্দ্র করে বসা পাচশিরা মাছের মেলায় এসে আমার অনেক ভালো লাগছে। বিভিন্ন হরেক রকমের মাছ এখানে উঠেছে।আমি অলরেডি ৭ কেজি ওজনের একটি মাছ কিনেছি
মাছ বিক্রেতা সাদ্দাম বলেন, এবারের মেলাতে আমরা বড় বড় মাছ সংগ্রহ করেছি।বড় কাতল, বড় রুই।বেচাকেনা ভালো হচ্ছে আশা করি আরো ভালো হবে।
মাছ বিক্রেতা রেজোয়ান প্রামাণিক বলেন, নবান্ন উপলক্ষে পাচশিরা বাজারে মাছ কেনা বেচা শুরু হয়। মেলা উপলক্ষে এখানে সবাই মাছ কিনতে আসে। এবারে মাছের আমদানি কম। বিভিন্ন ওজনের বিভিন্ন জাতের ২ কেজি থেকে ২৫ কেজি ওজনের মাছ এবার মেলায় উঠেছে।
মাছ বিক্রেতা বায়েজিদ বলেন, কালাই পাচশিরা বাজার জামাই মেলাতে আমরা বিভিন্ন এলাকা থেকে বড় বড় মাছ সংগ্রহ করে এনেছি। আমাদের রুই, কাতলা, বিগ্রেড সব ধরনের মাছ আছে।বাজারের সেরা মাছ কাতলা মাছ ২৫ কেজি ওজনের আমরা তুলেছি।
মেলার ইজারাদার আব্দুল লতিফ জানান, মেলায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ আমদানি – রপ্তানি করা হয়। মেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয় সেজন্য আমরা মেলা ইজারাদার কর্তৃপক্ষ সবসময় তৎপর আছি। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ও মেলায় আছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম(অঃ দাঃ) বলেন, নবান্ন উপলক্ষে কালাই পাচশিরা বাজারে মৎস্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কোনো ধরনের নিষিদ্ধ মাছ যেন বিক্রি না হয়, ফরমালিন ব্যবহার করা না হয় সেজন্য আমাদের মনিটরিং টিম কাজ করছে।
তারা সকাল থেকেই ছবি ভিডিও পাঠাচ্ছে, সবকিছু ঠিকঠাক আছে।এধরনের আয়োজন বাঙালি ঐতিহ্যকে ধারণ করে। এত সুন্দর একটি মেলার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।
মন্তব্য লিখুন
আরও খবর
মুন্নু ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বৃহস্পতিবার
মুন্নু ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বৃহস্পতিবার
নড়াইলে আ’লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল, কালিয়ায় বিএনপির...
নড়াইলে আ’লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল,...
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির...
জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ তুলে নিল...
জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ...
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন...
পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক...
পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি...