
মো: আজহার হোসেন,মানিকগঞ্জ : মানিকগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে জেলার ঐতিহ্যবাহী মুন্নু ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টটি সফল ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের বিস্তারিত সূচি, অংশগ্রহণকারী দল এবং সার্বিক প্রস্তুতির তথ্য তুলে ধরেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া সাইদ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য-সচিব ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য ফেরদৌসী আক্তার বন্যা, আব্দুস সালাম বাদল, রিয়াজ মাহমুদ হারেজ, আতিয়ার রহমান গগন ও শামীম আল মামুন।
এ ছাড়া প্রচার উপ-কমিটির আহ্বায়ক রিপন আনছারী ও সদস্য-সচিব আব্দুল মোমিন, আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুর রহমান পাভেল ও সদস্য-সচিব আসাদুজ্জামান আসাদ এবং টেকনিক্যাল উপ-কমিটির সদস্য-সচিব কাজী রাসিক উদ্দিন বিটুসহ বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা আড়াইটায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে শিবালয় উপজেলা ফুটবল দল ও সাটুরিয়া উপজেলা ফুটবল দল। এবারের টুর্নামেন্টে মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভাসহ মোট আটটি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলার ফুটবল অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে আ’লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল, কালিয়ায় বিএনপির...
নড়াইলে আ’লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল,...
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির...
জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ তুলে নিল...
জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ...
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন...
পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক...
পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি...
পূর্ব পুরুষের আত্নার শান্তি ও পরিবারের মঙ্গল কামনায়...
পূর্ব পুরুষের আত্নার শান্তি ও পরিবারের...