
খুলনার পাইকগাছায় থানা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার মোট ১২ আসামিকে আটক করা হয়েছে। এ সময় ৭২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সার্বিক দিকনির্দেশনায় এসআই আজিজুর রহমান ও এসআই কৃপা সিন্ধুর নেতৃত্বে উপজেলার চাঁদখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত আজু (৪৮) ও তাঁর তিন সহযোগীকে ৭২ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
এ ছাড়া নাশকতার মামলায় পৌরসভার সরল এলাকা থেকে আব্দুল খালেক গাজীর ছেলে রনি (৩৭) নামে একজনকে আটক করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি আমিন গাজী, মো. মনিরুল ইসলাম ও মিলন মোড়লকে আটক করা হয়েছে।
অন্যদিকে, বিশেষ অভিযানের অংশ হিসেবে ময়না (৩৫), মো. ইমন গাজী, হৃদয় শেখ ও আজহারুল ইসলাম নামে আরও চারজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় আটক করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, খুলনা রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী পাইকগাছা থানা পুলিশ মাদক, সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মুন্নু ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বৃহস্পতিবার
মুন্নু ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বৃহস্পতিবার
নড়াইলে আ’লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল, কালিয়ায় বিএনপির...
নড়াইলে আ’লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল,...
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির...
জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ তুলে নিল...
জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ...
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন...
পূর্ব পুরুষের আত্নার শান্তি ও পরিবারের মঙ্গল কামনায়...
পূর্ব পুরুষের আত্নার শান্তি ও পরিবারের...