আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন

প্রকাশিত: 7:25 pm , 18 November 2026, Wednesday , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- কালের বিবর্তন।

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) বিলমাড়ীয়া , ঈশ্বরদী ও আরবাব ইউনিয়ন বিএনপি মোটরসাইকেল শোডাউন করে।

লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুর নেতৃত্বে বিলমাড়ীয়া বাজার থেকে শোডাউন শুরু করে বড়বাদকয়া, রহিমপুর, মোহরকয়া, পাইকপাড়া সহগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুর নেতৃত্বে শোডাউন বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।

এতে ঈশ্বরদী ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহেল, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান প্রমূখ।

এছাড়া আরবাব ইউনিয়ন বিএনপির উদ্যোগেও শোডাউন করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর