
শাহরিয়ার মিল্টন, শেরপুর: গুজব ও অপতথ্য প্রতিরোধ এবং সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতিসমূহ প্রচারের লক্ষ্যে শেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারের জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতামূলক এ নারী সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি, নৈতিক ও সামাজিক অবক্ষয়, মানসিক মূল্যবোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, ইভটিজিং প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহারসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।
সমাবেশে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রায়হানুল আলম, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাসরিন রুপাসহ অন্যান্য সহকারী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক
তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলাপ্রশাসক
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক
পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক
নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা...
নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও...
কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের ক্ষোভ, উড়ল...
কেন্দুয়ায় ফার্ম অ্যাকসেস রোড নিয়ে কৃষকদের...
মানিকগঞ্জে প্রয়াত কণ্ঠশিল্পী ও বংশীবাদক মিজানুর রহমান রতনের...
মানিকগঞ্জে প্রয়াত কণ্ঠশিল্পী ও বংশীবাদক মিজানুর...
শেরপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সোলার পাওয়ার প্ল্যান্টের বাড়তি বিদ্যুৎ...
শেরপুর জেলাপ্রশাসক কার্যালয়ের সোলার পাওয়ার প্ল্যান্টের...