পাইকগাছায় ২৫৫ পিস ইয়াবাসহ নারী আটক

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ , ১৬ নভেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 20 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

খুলনার পাইকগাছায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫৫ পিস ইয়াবাসহ নিলুফার ইয়াসমিন (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-১২।

থানা সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্বে উপজেলার নাছিরপুর গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় মো. আনারুল ইসলাম কালুর বাড়িতে তল্লাশি করে তাঁর স্ত্রী নিলুফার ইয়াসমিনকে ২৫৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর