শার্শা সীমান্তে ​২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ

প্রকাশিত: 1:07 pm , 17 November 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 7 hours আগে

মো. সাহিদুল ইসলাম শাহীন:- খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ এবং একটি চোরাচালানী মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ২,৫০,০০০/- (দুই লাখ পঞ্চাশ হাজার) টাকা।

গতকাল ​সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।

​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোগা বিওপির টহল দল উক্ত চোরাচালান বিরোধী অভিযান সফলভাবে পরিচালনা করে।

​বিজিবি অধিনায়ক আরও স্পষ্ট করে জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর