শ্রীবরদীতে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন

প্রকাশিত: 1:03 pm , 17 November 2026, Tuesday , পোষ্ট করা হয়েছে 7 hours আগে

শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলার আটাকান্দা গ্রামে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ঋণ সহায়তায় সফল এক নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করেছেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

মাত্র একটি গরু ও দুই লাখ টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করা এ উদ্যোক্তার খামারে বর্তমানে দেশি-বিদেশি প্রায় ১২টি গরু রয়েছে। এসব গরুর বর্জ্য ব্যবহার করে উৎপাদিত বায়োগ্যাস যেমন তার পরিবারের রান্নার জ্বালানি চাহিদা পূরণ করেছে, একইসাথে খামার থেকে অর্জিত আয় তার জীবনে স্বচ্ছলতা ও স্বাবলম্বিতা এনে দিয়েছে।

আজেদা বেগম নামীয় এই নারী তার উৎপাদিত বায়োগ্যাসের জ্বালানীতে নিজের চাহিদা পূরনের পাশাপাশি আরও দুজন নারীর কাছে বিক্রিও করছেন নিয়মিত।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) খামার পরিদর্শনের সময় জেলাপ্রশাসক নারী উদ্যোক্তাকে তার অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি উপস্থিত এলাকার নারীদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন।

আগ্রহী নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ সহায়তা প্রদানের আশ্বাসও প্রদান করেন।

মন্তব্য লিখুন

আরও খবর