
খুলনার পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পৌরসভাস্থ ক্লাবের কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিজুল ইসলাম (জাতীয় দৈনিক নতুন দিন ও দৈনিক বহমান বাংলা) সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ (জাতীয় দৈনিক গণমুক্তি), সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম (দৈনিক বিডি খবর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা এম. জালাল উদ্দীন (জাতীয় দৈনিক আজকের দর্পণ, দৈনিক সুবর্ণভূমি, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও দৈনিক বাংলার খবর)।
কমিটির অন্যান্য পদে রয়েছেন-যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ (জাতীয় দৈনিক ডেসটিনি ও দৈনিক রূপান্তর প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ (জাতীয় দৈনিক ঘোষণা) ও মো. শাহীন রেজা (দৈনিক সংবাদ ৭১), কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ (বিশ্ব মানচিত্র), দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান (দৈনিক আজকের কণ্ঠস্বর), ক্রীড়া সম্পাদক মো. রাজু আহমেদ (পয়গম), পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন (জাতীয় দৈনিক সংগ্রাম প্রতিদিন ও দৈনিক লেখনী) এবং মিডিয়া বিষয়ক সম্পাদক এম. সম্রাট (বায়স্কোপ এন্টারটেইনমেন্ট)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রেজাউল ইসলাম (জাতীয় দৈনিক বিকাল বার্তা), মো. জিনারুল ইসলাম (দৈনিক আজকের বাংলা) ও মো. আব্দুর রশিদ সানা ( আলোকিত সকাল)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সংহতি জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে ৬৬ শিক্ষার্থীর অংশগ্রহণে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ...
কমলগঞ্জে ৬৬ শিক্ষার্থীর অংশগ্রহণে ইকরাউল কোরআন...
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে...
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ;...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও...
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন সেনা...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও...