
মশক নিধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে খুলনার পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নে ফগার মেশিন বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদগুলোর প্রতিনিধিদের হাতে একটি করে ফগার মেশিন তুলে দেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
উপজেলা পরিষদের অক্টোবর ২০২৬ মাসের মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য একটি করে ফগার মেশিন বরাদ্দ দেওয়া হয়। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের কাছে মেশিনগুলো হস্তান্তর করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইউনিয়ন পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হলে মশার উপদ্রব নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার ও স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হবে।
ফগার মেশিন বিতরণকালে উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মণ্ডল, চাঁদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, লস্কর ইউনিয়নের মোঃ ফারুক সরদার, কপিলমুনি ইউনিয়নের মোঃ জাবেদ ইকবাল, হরিঢালী ইউনিয়নের মিরাজুল ইসলাম, লতা ইউনিয়নের মোঃ তৈয়েবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মুন্নু ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বৃহস্পতিবার
মুন্নু ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু বৃহস্পতিবার
নড়াইলে আ’লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল, কালিয়ায় বিএনপির...
নড়াইলে আ’লীগ বিরোধী স্লোগান দিয়ে মিছিল,...
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোডাউন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে বিএনপির...
জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ তুলে নিল...
জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ...
পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি সহ আটক...
পাইকগাছায় পুলিশের অভিযানে চিহ্নিত মাদক কারবারি...
পূর্ব পুরুষের আত্নার শান্তি ও পরিবারের মঙ্গল কামনায়...
পূর্ব পুরুষের আত্নার শান্তি ও পরিবারের...