
খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম তবলা পাড়া এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন। একই সঙ্গে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সিলিং ফ্যান ও পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
সম্প্রতি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ৪৬২ জন স্থানীয় ও দুস্থ পাহাড়ি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন সিন্দুকছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন এম সোহান আল মাহমুদ। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, এর আগে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১৪ জন পাহাড়ি ছাত্রীকে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রী মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে রোগীদের সেবাদানে সহযোগিতা করেন।
চিকিৎসাসেবার পাশাপাশি এলাকার অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তবলা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, শ্রেণিকক্ষের জন্য সিলিং ফ্যান এবং বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য একটি পানির ট্যাংকি দেওয়া হয়।
সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের সাবেক সাধারণ...
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি ফখরুল ইসলামের”...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন –...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন...
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি,...