
নির্বাচন কমিশনারের ঘোষণা অনুসারে ২য় ধাপে ৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদেও প্রার্থী চূড়ান্তের কাজ চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, লালপুরের ১০টি ইউনিয়নে জামায়াতের নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক, ওয়ার্ড বৈঠকসহ নানা ধরনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ছে বলেও দাবি করছেন দলটির নেতাকর্মীরা।
চূড়ান্ত হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন— ১ নং লালপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ, ২ নং ঈশ্বরদী ইউনিয়নে গোলাম রব্বানী সুমন, ৩ নং চংধুপইল ইউনিয়নে হাসমত আলী হাসু, ৪ নং আরবাব ইউনিয়নে আব্দুর রউফ, ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়নে আনেজ উদ্দিন, ৬ নং দুয়ারিয়া ইউনিয়নে আশরাফুল ইসলাম, ৭ নং ওয়ালিয়া ইউনিয়নে কামরুজ্জামান, ৮ নং দুড়দুড়িয়া ইউনিয়নে সাজ্জাদুর রহমান উজ্জল, ৯ নং অর্জুনপুর – বরমহাটি (এবি ) ইউনিয়নে শরিফুল ইসলাম এবং ১০ নং কদিমচিলান ইউনিয়নে মহসিন আলম।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৭০ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অবশিষ্ট ওয়ার্ডগুলোতে প্রার্থী চূড়ান্তের কাজ চলমান রয়েছে।
দুড়দুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সামাদ বলেন, “আমরা নির্বাচনে বিজয় পেতে কাজ করছি। এ লক্ষ্যে নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।”
কদিমচিলান ইউনিয়নের জামায়াতকর্মী আরাফাত বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দমন-পীড়নে এ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। জামায়াতের প্রার্থী দীর্ঘদিন কারাভোগ করেছেন। এলাকায় তাঁর জনপ্রিয়তাও রয়েছে।”
বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাজদার রহমান বলেন, “জামায়াতের প্রার্থীকে বিজয়ী দেখতে আমরা কাজ করে যাচ্ছি।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে লালপুরের বিভিন্ন ইউনিয়নে দলীয় প্রার্থীদের প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মানিকগঞ্জে লেকের পানিতে মিলল যুবকের মরদেহ, উদ্ধার করল...
মানিকগঞ্জে লেকের পানিতে মিলল যুবকের মরদেহ,...
কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী...
কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে...
পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
পাইকগাছায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংক ভবনে হামলা ও অগ্নিসংযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে গ্রামীণ ব্যাংক ভবনে হামলা...
এটা ও রাস্তা-!! সরাইলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে...
এটা ও রাস্তা-!! সরাইলে গুঁড়ি গুঁড়ি...
ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম...
ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে...