পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রকাশিত: 7:38 pm , 21 November 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 7 hours আগে
ছবি- কালের বিবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগরে স্থানীয় সচেতন যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) পূর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি রক্তের গ্রুপ জানা এবং প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন পূর্ণানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির উদ্দিন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও দপ্তর সম্পাদক মারজানুল আযহার জুনেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ণানগর গ্রামের তরুণ সমাজসেবক ও এ আয়োজনের অন্যতম উদ্যোগগ্রহণকারী সজিব উদ্দিন নাঈম,মাহফুজুর রহমান ওমি সহ প্রমুখ। গ্রামের অন্যান্য যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

স্থানীয় যুবকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, প্রত্যেকের নিজের রক্তের গ্রুপ জানা জরুরি। জরুরি মুহূর্তে রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে রক্তদান বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য লিখুন

আরও খবর