
মজিবুর রহমান,নেত্রকোণা: নেত্রকোনার কেন্দুয়ায় ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ইডিএফ) উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার গড়াডোবা ইউনিয়নের রওশন ইজদানী একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি কিন্ডারগার্টেনের প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন। কেন্দ্রের প্রস্তুতি, পরীক্ষার কার্যক্রম ও সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করছে।
এ ধরনের পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে ভবিষ্যতে বড় কোনো পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের মানসিক চাপ ও ভীতি কমবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এছাড়াও কেন্দ্র পরিদর্শন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন লিটন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতা শফি আলম, মজিবুর রহমান, গড়াডোবা ইউনিয়ন যুবদলের আহবায়ক খালেদ সাইফুল্লাহ, রওশন ইজদানী একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রাজিব তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
কেন্দ্র সচিব আশরাফুল হক টিপু জানান, পরীক্ষায় প্লে গ্রুপে ৭৫, নার্সারিতে ৭১, প্রথম শ্রেণিতে ৯৪, দ্বিতীয় শ্রেণিতে ৬৮, তৃতীয় শ্রেণিতে ৫৩, চতুর্থ শ্রেণিতে ৫৬ এবং পঞ্চম শ্রেণিতে ৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
সবার সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সংগঠনের সভাপতি মনোয়ার হোসেন শেখ রেনু বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে এলাকার কিন্ডারগার্টেনগুলোর সমন্বয়ে ইডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি শ্রেণিতে ট্যালেন্টপুল ও সাধারণ মেধাবৃত্তি দেওয়া হবে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এককালীন নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
এবারের পরীক্ষায় অংশ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো কবিচন্দ্রপুরের ফিরোজা বাশার কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়, ভরাপাড়া গ্রামের চাইল্ড কেয়ার একাডেমি, বিদ্যাবল্লভের রোজ বার্ড কিন্ডারগার্টেন, মমতা আইডিয়াল একাডেমি,সাখড়া গ্রামের ইউনাইটেড কিন্ডারগার্টেন, গড়াডোবা বাজারের মা আদর্শ কিন্ডারগার্টেন,বৈখরহাটি বাজারের আইডিয়াল কিন্ডারগার্টেন,ওয়াই বাজারের আশার আলো কিন্ডারগার্টেন,বাশাটি বাজারের মগরাইল রোদ্র কিন্ডারগার্টেন,সান্দিকোণার নিউ ভিশন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।
আমন্ত্রিত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। হল সুপারের দ্বায়িত্ব পালন করেন
রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক দ্বায়িত্ব রয়েছেন সোহেল আহমদ রানা।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের সাবেক সাধারণ...
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি ফখরুল ইসলামের”...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন –...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন...
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি,...