লালপুরে জামায়াতের নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

প্রকাশিত: 4:52 pm , 21 November 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 10 hours আগে
ছবি- কালের বিবর্তন।

লালপুরে জামায়াতের উপজেলা আমীর সহ নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২১ নভেম্বর) গোপালপুর মহিলা ডিগ্রি কলেজ হলরুমে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর নূরুল ইসলাম লালপুর উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ কে শপথ পাঠ করান।

এছাড়া ২০২৭ – ২০২৮ সেশনের জন্য নির্বাচিতরা হলেন উপজেলা সেক্রেটারি এ্যাড: মাসুদ রানা,সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ,সহকারী সেক্রেটারি মহসিন আলম।

লালপুরের ১০ টি ইউনিয়ন ও গোপালপুর পৌরসভার নির্বাচিতরা হলো ১ নং লালপুর ইউনিয়ন আমীর কামারুজ্জামান চঞ্চল , ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আমীর গোলাম রব্বানী সুমন ,৩ নং চংধুপই ইউনিয়ন আমীর হাসমত আলী হাসু ,৪ নং আরবাব ইউনিয়ন আমীর মাওলানা আ: রব , ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন আমীর আনেজউদ্দিন , ৬ নং দুয়ারিয়া ইউনিয়ন আমীর আশরাফুল ইসলাম মান্না, ৭ নং ওয়ালিয়া ইউনিয়ন আমীর মাওলানা লোকমান হাকিম , ৮ নং দূড়দুড়িয়া ইউনিয়ন আমীর আ: সামাদ
,৯ নং এবি ইউনিয়ন আমীর শরিফুল ইসলাম সোহাগ , ১০ নং কদিমচিলান ইউনিয়ন আমীর আ: রাজ্জাক গোপালপুর পৌরসভা আমীর হাফেজ আমিরুল ইসলাম নবনির্বাচিত আমীর মাওলানা আবুল কালাম আজাদ ইউনিয়ন আমীরদের শপথ পাঠ করান।

মন্তব্য লিখুন

আরও খবর