সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ , ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 hours আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ -এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ দিবসটি পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মীর কামরুজ্জামান কবিরে”র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. রূপক মিয়া। উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।

সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারবেজ আহমে।

উপজেলা সমবায় কর্মকর্তা মো.জামাল উদ্দিন, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো.মাহবুবুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল সুলতানা। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরিনা আক্তার।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের আব্দুস সামাদসহঅফিসের ও গণমাধ্যম কর্মীও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর