
নজরুল বর্ষ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন গোয়াইনঘাটের সহযোগিতায় নজরুল বর্ষ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯) অক্টোবর হলরুমে নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বাণী, সাম্য ও প্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উদযাপিত হলো ‘নজরুল বর্ষ’।
সেমিনার শেষে নজরুলসংগীত, আবৃত্তি, চিত্রাস্কন, অভিনয়(একক),নৃত্য, হামদ নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “নজরুল শুধু একটি নাম নন, তিনি হলেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। বর্তমান সমাজের নানান সংকটে নজরুলের সাম্যবাদী ও মানবিক দর্শন আমাদের পথ দেখায়।
সেমিনারে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ উদ্দিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক,বীর মুক্তিযোদ্ধা মোঃ খায়রুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,থানার এসআই গোলাম ফাত্তাহ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় “বিশ্ব হাত ধোয়া দিবস” পালিত
শার্শায় “বিশ্ব হাত ধোয়া দিবস” পালিত
সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
গোয়াইনঘাটে দুর্ভোগে দশ গ্রামের কয়েক হাজার মানুষ
গোয়াইনঘাটে দুর্ভোগে দশ গ্রামের কয়েক হাজার...
সাপাহারে নারী ফুটবল তারকাদের প্রীতি ম্যাচ আগামীকাল
সাপাহারে নারী ফুটবল তারকাদের প্রীতি ম্যাচ...
শার্শা-বেনাপোলে ডেঙ্গুর উপদ্রব ঠেকাতে ইউএনও’র বিশেষ নির্দেশনা জারী
শার্শা-বেনাপোলে ডেঙ্গুর উপদ্রব ঠেকাতে ইউএনও’র বিশেষ...