
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল বাজার হতে ডৌবাড়ী ইউপি অফিস সংযোগ সড়কের কাপনা খালের উপর এখলাছউর রহমানের ঘাটে একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ। বছরের পর বছর ধরে চলা এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় এলাকাবাসী অবিলম্বে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডৌবাড়ী ইউনিয়নের কাপনা খালের দুই পাড়ে রয়েছে কামাঈদ, লাউরকুনি,খলারছটি,ফুতারোছটি, ভোলানাথ বাড়ি, হাটগ্রাম,দাতারি,বলেশ্বর, পুরানমহল সহ প্রায় ১০টি গ্রাম। এসব গ্রামের মানুষ উপজেলা সদর ও ইউনিয়ন অফিস,হাট-বাজার, স্কুল-কলেজ ও চিকিৎসাকেন্দ্রে যাতায়াতের প্রধান ও সংক্ষিপ্ত পথ এই খালটি। কিন্তু খালের উপর কোনো পাকা বা স্থায়ী ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরে চরম বিপাকে পড়েছেন সাধারণ পথচারী ও এলাকাবাসী।
খোজঁ নিয়ে জানা যায়,এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হলেও বর্ষাকালে পানির স্রোত বেড়ে যাওয়ায় তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় বা সাঁতরে খাল পার হতে হয় শিক্ষার্থী ও বয়স্কদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুলগামী কোমলমতি শিশুরা এবং অসুস্থ রোগীরা। জরুরি চিকিৎসার জন্য কোনো রোগীকে হাসপাতালে নেওয়া বা কৃষিপণ্য বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই খালটি বড় বাধাঁ হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও আশানুরূপ কোনো সুফল মেলেনি। বারবার আশ্বাস মিললেও বাস্তবে কাপনা খালের উপর ব্রীজ নির্মাণের কোনো উদ্যোগ দেখা যায়নি।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, কাপনা খালের উপর একটি স্থায়ী ব্রিজ নির্মিত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান হবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। তাই দ্রুত এই জনগুরুত্বপূর্ণ স্থানে একটি ব্রিজ নির্মাণে সরকারের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
লাউরকুনি গ্রামের বাসিন্দা মোঃ এখলাছউর রহমান বলেন, কাপনা খালের উপর ব্রীজ নির্মাণের দাবি দীর্ঘ দিনের। শুধু আশ্বাসের মধ্যে সময় যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি।
তিনি সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে নজরুল বর্ষ উদযাপিত:সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
গোয়াইনঘাটে নজরুল বর্ষ উদযাপিত:সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার...
শার্শায় “বিশ্ব হাত ধোয়া দিবস” পালিত
শার্শায় “বিশ্ব হাত ধোয়া দিবস” পালিত
সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সরাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাপাহারে নারী ফুটবল তারকাদের প্রীতি ম্যাচ আগামীকাল
সাপাহারে নারী ফুটবল তারকাদের প্রীতি ম্যাচ...
শার্শা-বেনাপোলে ডেঙ্গুর উপদ্রব ঠেকাতে ইউএনও’র বিশেষ নির্দেশনা জারী
শার্শা-বেনাপোলে ডেঙ্গুর উপদ্রব ঠেকাতে ইউএনও’র বিশেষ...
টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক...
টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চাই:...