
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি (ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত)’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে তামালতলা মোড় এলাকায় অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে ২৫০টি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম, ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক হোসেন, বাগাতিপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানী, বিশিষ্ট সমাজ সেবক মমতাজ উদ্দিন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম মনজুরুল হাসান, নাটোর প্রেস ক্লাবের জুনিয়র সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইসাহাক আলী ও নাটোর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এস এ টিভি নাটোর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান টুটুল প্রমূখ।
ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরেও শীতার্ত মানুষের মাঝে একটু উষ্ণতা ছড়াতে এই উদ্যোগ।
প্রচন্ড শীতে দুস্থ, বৃদ্ধ ও অনাথ মানুষের মাঝে উষ্ণতা ছড়াতে পারে, তাহলে এ উদ্যোগ সফল হয়েছে বলে আমরা মনে করবো।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...