
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই-বাছাইয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
রুমিন ফারহানা ছাড়াও এ আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই- বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে।পরে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, দলের যখন দুঃসময় ছিল তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়।
সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি।মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই।তিনি বলেন, আপনারা দেখেছেন যখন ২০১৮ সালের সংসদে; ২০১৯ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কী ছিল।
রুমিন বলেন,দল যখন ২০২২ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে, আমি এক মুহূর্তও চিন্তা করিনি। যখন বলেছে আমি সেই মুহূর্তেই পদত্যাগ করেছি। এরপরও দল যদি মনে করে নতুন নেতৃত্ব- তাকে আমি স্বাগত জানাই। যে আমার সেবার আর প্রয়োজন নেই, ঠিক আছে।
আমি আমার রাজনীতি চালিয়ে যাব।তিনি আরও বলেন, কিছু কিছু জায়গায় আমার কর্মীদেরকে বলা হচ্ছে যে তাদের ওপরে হয়তো মামলা দেওয়া হবে। আমি বলেছি এরকম কিছু হলে নিশ্চয় প্রশাসনকে আমি সেটা জানাব।
যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...