
নেত্রকোনার কেন্দুয়ায় প্রয়াত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারী) জুম্মার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিএনপি, উপজেলা ছাত্রদল ও ওলামাদল এই কর্মসূচি পালিত হয়। উপজেলা মডেল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূইয়ার সভাপতিত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী হোসেনসহ দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মী ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসর নামাজ বাদ দলীয় কার্যালয়ে ওলামাদলের খতমে কুরআন খতমের চতুর্থ দিনের মতো কর্মসূচি শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, আব্দুল হামিদ খান পাঠান জেহাদি, হাফেজ মোজাম্মেল হক ভূইয়াসহ আরও অনেকেই।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...