
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে নাসিরনগর উপজেলার তিনটি স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় হাজারো সাধারণ মানুষ অংশ নিয়ে এসব মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সম্প্রতি আসনটিতে উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। তবে মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা মনোনয়ন পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

উপজেলা সদরে মানববন্ধনে অংশ নিয়ে রেজিয়া বেগম বলেন, কামরুজ্জামান মামুন দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি সাধারণ মানুষের পাশে থাকেন। আমরা চাই বিএনপি আমাদের প্রিয় নেতাকে মনোনয়ন দিক।”
ফান্দাউক ইউনিয়নের ছোয়াব রেজা বলেন, নাসিরনগরের যোগ্য ও জনপ্রিয় প্রার্থী মামুন ভাই। তাকে বাদ দিয়ে মনোনয়ন দিলে তা জনগণের প্রত্যাশার বিরুদ্ধে যাবে। আমরা পরিবর্তন চাই।
অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন মানববন্ধনে উপস্থিত জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি অতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পরাজিত হয়েছেন। স্থানীয়ভাবে তার গ্রহণযোগ্যতা নেই বলেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রার্থী পরিবর্তনের দাবি জানাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...