১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ , ১ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 hour আগে
সংগৃহীত ছবি।

দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য রোববার পয়লা নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে দ্বীপটি উন্মুক্ত হলেও পর্যটকদের যাতায়াতের জন্য এখনো পর্যন্ত কোনো জাহাজ চলাচল শুরু হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৫ থেকে ৬ নভেম্বরের মধ্যে কক্সবাজার এবং টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হতে পারে।

পরিবেশ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের দোহাই দিয়ে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সেন্টমার্টিন দ্বীপে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। যার ফলে দীর্ঘদিন পর্যটক প্রবেশাধিকার বন্ধ থাকায় দ্বীপের সাধারণ ব্যবসায়ী এবং পর্যটন খাতের সাথে জড়িত মানুষেরা চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে পর্যটন খাতকে চাঙ্গা করতে এবং স্থানীয় সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে দ্বীপটি খুলে দেওয়া হলেও জাহাজ চলাচল শুরু না হওয়ায় প্রথম দিনে পর্যটকদের উপস্থিতি ছিল খুবই সীমিত। তবে স্থানীয় প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন যে, আগামী সপ্তাহের শুরুতে জাহাজ চলাচল শুরু হলে দ্বীপে পর্যটকদের ঢল নামবে।

এর ফলে দেশের পর্যটন শিল্পে নতুন গতি আসবে এবং দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ব্যবসা-বাণিজ্য আবার ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর