
দীর্ঘ ১৪ বছর আগে পড়াশার অধ্যায় শেষ হয়েছিল বলে ধরে নিয়েছিলেন অনেকেই। কিন্তু অদম্য ইচ্ছা শক্তি এবং জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩০ বছর বয়সী রীতি খাতুন। তাঁর এই অভাবনীয় সাফল্যে এলাকায় বইছে আনন্দের জোয়ার।
রীতি খাতুন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নাসিরপুর গ্রামের আব্দুল আলিম মণ্ডল বাবুর স্ত্রী। পারিবারিক নানা ব্যস্ততা এবং সংসার সামলানোর পাশাপাশি বহু বছর পর পড়াশোনায় ফিরে এমন দুর্দান্ত ফলাফল অর্জনের পেছনের প্রধান চালিকাশক্তি ছিলেন তাঁর স্বামী। স্বামীর ঐকান্তিক অনুপ্রেরণা ও মানসিক সহযোগিতার ফলেই তিনি দীর্ঘ বিরতির পর আবারও শিক্ষাজীবনে সফলতার আলো দেখতে পেলেন।
তিনি ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা শাখা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষকমণ্ডলীর সঠিক দিকনির্দেশনা তাঁকে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে সহায়তা করেছে। তাঁর এই সাফল্য কেবল তাঁর নিজের পরিবারকেই নয়, বরং এলাকার অন্য নারীদেরও নতুন করে স্বপ্ন দেখতে এবং পড়াশোনায় উদ্বুদ্ধ করবে বলে স্থানীয় সুধীজন মনে করছেন।
ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন করে নিজের পায়ে আরও শক্তভাবে দাঁড়াতে চান রীতি খাতুন। সমাজের সব বাধা পেরিয়ে একজন নারী কীভাবে নিজের ইচ্ছাশক্তি ও পরিবারের সহযোগিতায় সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন, রীতি খাতুন তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...
সরাইলে যানজটে অতিষ্ঠ পথচারীরা’ ফুটপাত ‘হজম’শেষ
সরাইলে যানজটে অতিষ্ঠ পথচারীরা’ ফুটপাত ‘হজম’শেষ
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড...