
হাসান মিয়া, নকলা (শেরপুর): শেরপুরের নকলায় বিলুপ্তপ্রায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার অপেক্ষাকৃত অনুর্বর জমিতে ধানের ফলন কম হওয়ায় ও উৎপাদন খরচ বেশি হওয়ায় এ এলাকার কৃষকরা ধান ছেড়ে তিলসহ অন্যান্য শস্য আবাদে ঝুঁকছেন।
চাষের অনুকূল আবহাওয়া থাকা সত্বেও অল্পপরিমান জমিতে তিল চাষ করা হলেও, নকলার চন্দ্রকোনা, চরঅষ্টধর ও পাঠাকাটা ইউনিয়নের ব্রহ্মপুত্রের চরাঞ্চলে তিল গাছের সবুজের সমারোহ চোখে পরে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, চলতি মৌসুুমে উপজেলায় ১৪ থেকে ১৫ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে। এছাড়া সবজি খেতের বা অন্যান্য ফসলের আইলে তিলের আবাদ সবার নজর কেড়েছে। যা গেল বছরের তুলনায় প্রায় দেড়গুণ।
চন্দ্রকোনা ইউনিয়নের কৃষক সিমানুর রহমান সহ অনেকে জানান, কম খরচে লাভ বেশি হওয়ায় তিলের চাষাবাদে কৃষকরা ঝুঁকে পড়েছে।
তিল চাষে কোন খরচ নেই বললেই চলে। উৎপাদন খরচ কম, কিন্তু লাভ বেশি পাওয়ায় আগামীতে তিল চাষীর সংখ্যা ও জমির পরিমাণ অনেক বাড়বে এমনটাই আশাব্যক্ত করছেন চাষীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী জানান, তিল একটি গুরুত্বপূর্ণ তৈলজাত ফসল। এই ফসলটি অপেক্ষাকৃত কম উর্বর জমিতে ফলানো সম্ভব। এই ফসল আবাদে খরচ ও শ্রম কম লাগে।
তিল অন্যান্য ফসলের আইলেও ফলানো যায়। তাই কৃষকরা দিন দিন তিল চাষে ঝুঁকছেন। মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ সেবা দিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...