
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথায় ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ তামিম মোল্যা (২০) ও আল মাহমুদ (২২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় এলাকা থেকে সালথা থানার এসআই সমিত মজুমদার সহ একটি পুলিশ টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃত তামিম উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের গোলপাড়া এলাকার কাউছার মোল্যার ছেলে ও আল মাহমুদ ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আফজাল হোসেন মাতুব্বরের ছেলে।
সালথা থানার উপ-পরিদর্শক এসআই উজ্জল সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মুন্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...