সালথায় বাবার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ , ২৪ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

আকাশ সাহা,সালথাঃ বাবার উপর অভিমান করে ফরিদপুরের সালথায় ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেঁচিয়ে সামিউল শরীফ (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

গতকাল সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামিউল বড় খারদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে ও বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র।

নিহত সামিউলের পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ জুন সোমবার বিকেলে সামিউল ইসলাম তার বাবা মেহেদী হাসানের কাছে পরিক্ষা দেওয়ার জন্য একটি ক্লিপবোর্ড চায়। মেহেদী হাসান সন্ধার পর ক্লিপবোর্ড কিনে দিবে বলে জানায়। এই ক্ষোভে বাবার উপর অভিমান করে সামিউল রাত ৮ টার পর ঘরের আড়ার সাথে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

সামিউল কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সামিউলের মা ডাক চিৎকার দিলে লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, ক্লিপবোর্ড কিনে দিতে দেড়ি হওয়ায় বাবার উপর অভিমান করে ৬ষ্ট শ্রেনীর ছাত্র সামিউল আত্মহত্যা করে। নিহতের মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।