
এম জালাল উদ্দীন:পাইকগাছা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২৪-২৫ অর্থ বছরে নারকেলের চারা আবাদ এবং উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে বিনা মুল্যে নারকেল চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(২৬ জুন) সকাল ১১ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের ৩৫০ জন কৃষকদের এবং ৫০টি প্রতিষ্ঠানে ৫টি করে মোট ২২৫০টি নারকেলের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস অফিসার সৈকত মল্লিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউল্লাহ্ সহ কৃষক-কৃষানী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, উপকূলীয় পাইকগাছার লবনাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে লবণ সহিষ্ণু বিভিন্ন প্রজাতির চারার মধ্যে নারকেল চারা অন্যতম। এ কারনে সরকার এ অঞ্চলের জন্য নারকেল চারা বরাদ্ধ দিয়েছে সুতরাং আশা করছি আপনারা চারাগুলো স্ব-যত্নে লাগিয়ে পরিচর্যা করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...