
মজিবুর রহমান, নেত্রকোনা : রাত ২টার দিকে হঠাৎ আগুন। মুহূর্তেই সব শেষ। টিটন মিয়া—কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত (উত্তরপাড়া) গ্রামের এক নিরীহ দিনমজুর, চোখের সামনে দেখতে হলো নিজের একমাত্র বসতঘর, গৃহস্থালি, এমনকি গোয়ালঘর পর্যন্ত পুড়ে ছাই হয়ে যেতে।
স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চার সদস্যের ছোট সংসার টেনে আনছিলেন টিটন। আয় বলতে শুধু দিনমজুরির টাকা। যে ঘরটিকে কেন্দ্র করে ছিল তাদের বেঁচে থাকা, সেই আশ্রয়টুকুও কেড়ে নিল এক ভয়াবহ আগুন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।স্থানীয়রা ও ফায়ার সার্ভিস চেষ্টা করেও ঘর রক্ষা করতে পারেনি।
সব হারিয়ে নির্বাক টিটন এখন অপলক তাকিয়ে থাকেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিত্বে ৩ বান্ডিল ডেউটিন ও ৯ হাজার টাকাসহ একটি খাবারের প্যাকেট প্রদান করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছন।
স্থানীয়রা জানান,টিটন খুব সহজসরল মানুষ। দিনমজুরী করে খুব কষ্টে তার সংসার চলতো। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও হৃদয়বান মানুষের একটি সহানুভূতির হাত হয়তো ফিরিয়ে দিতে পারে তার ছেলেমেয়েদের মাথা গোঁজার ঠাঁই।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ বান্ডিল ডেউটিন ও একটি খাবারের প্যাকেট প্রদান হয়েছে। ঘর মেরামতের জন্য আরও ৯ হাজার টাকা দেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...