
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয়জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৫টার দিকে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপির অধীনস্থ দলই সীমান্ত এলাকা দিয়ে এ পুশ-ইন ঘটনা ঘটে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, মেইন পিলার ১৯১৫ থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, দলই চা-বাগানের ভেতর এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলেন তারা। বিষয়টি সন্দেহজনক মনে হলে নায়েক প্রদীপ্ত চাকমার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টহলদল তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। তাদের বাড়ি চট্টগ্রাম ও সাতক্ষীরা জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন:
১. মো. ইয়াছিন উদ্দিন (২৫), পিতা: আবুল কালাম, গ্রাম: পাটিয়ালছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম
২. হরিমন ত্রিপুরা (৩৬), পিতা: কেসারাই ত্রিপুরা, গ্রাম: বাদুর খীল, ফটিকছড়ি, চট্টগ্রাম
৩. মো. ইব্রাহিম (৩৮), পিতা: মাহবুব আলম, গ্রাম: ইদুলপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
৪. জানে আলম (৪৫), পিতা: মৃত দেলে মিয়া, গ্রাম: ধর্মপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম
৫. ঝর্ণা খাতুন (৪৫), পিতা: মৃত বজলুর রহমান, গ্রাম: কেরালকাতা, কলারোয়া, সাতক্ষীরা
৬. লিপি বেগম (৪৩), পিতা: মুজিবর গাজী, গ্রাম: কামালনগর, সাতক্ষীরা
৪৬ বিজিবি সূত্র জানায়, তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি কর্তৃক আটককৃত ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবার বা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।”
পুশ-ইন ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি’র টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...