
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে কৃষি মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আফছার উদ্দিনসহ সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা।
এবারের খরিপ মৌসুমে মোট ১,৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমনের উচ্চফলনশীল জাতের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, “সরকার কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”
কৃষি বিভাগ জানায়, এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...