পাংশায় তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে ওসিকে ফুলেল শুভেচ্ছা জানালো নেতাকর্মীরা

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ , ১৬ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক জিয়া পরিষদ পাংশা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। সোমবার দুপুরে পাংশা মডেল থানায় অফিসার ইনর্চাজকে ফুলেল শুভেচ্ছা জানান সেই সাথে পরিচিত হন নেতাকর্মীরা।

এ সময় পাংশা মডেল থানার ওসি নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন- আপনারা তারেক জিয়া পরিষদ আশাকারি এই নামের প্রতি সুবিচার করবেন, কোন প্রকার আইন হাতে তুলে নিবেন না, কোন মব কার্যক্রমে অংশ নিবেন না, দলের নীতি আর্দশ মেনে কাজ করবেন। মাদক থেকে দুরে থাকবেন ।

পাংশা আপনাদের এই পাংশাকে সুন্দর রাখতে এলাকায় কোন মাদক কারবারিদের অবস্থান করতে দিবেন না, আমার থানায় আসবেন অবশ্যই আপনাদের ন্যায় সঙ্গত কাজে সহায়তা করা হবে।

এ সময় পাংশা উপজেলা তারেক জিয়া পরিষদের সভাপতি মিন্টু বিশ্বাস বলেন-আমরা তারেক জিয়া পািরষদ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমানের আর্দশে অনুপ্রাণিত ।

এই পাংশাতে আমরা চেষ্ঠা করব ভালকাজ করার জন্য,আমরা আগামী দিনে ধানের শীষ বিজয়ের লক্ষে কাজ করছি করে যাব। আমাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন।

এ সময় পাংশা উপজেলা তারেক জিয়া পরিষদের সভাপতি মিন্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মনজু পারভেজ, পৌর শাখার সভাপতি নাজিম সরদার, সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমানসহ পাংশা উপজেলা ও পৌর শাখার তারেক জিয়া পরিষদের বিভিন্ন পদধারী নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত ৬ জুন তারেক জিয়া পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক রিয়াজুল ইসলাম ও সদস্য সচিব মোঃ চাঁদ আলী স্বাক্ষরিত পাংশা উপজেলার ১০১ সদস্য ও পাংশা পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন দিয়েছেন।