• দেশজুড়ে প্রধান সংবাদ
  • নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে বাশড়ী ফুটবল দল চ্যাম্পিয়ন

নড়াইলে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে বাশড়ী ফুটবল দল চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 14 minutes আগে
ছবি- হাফিজুল নিলু।

‎নড়াইল সদর উপজেলার কড়োলা ইউনিয়নের আগদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‎রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল টুনামেট অনুষ্ঠিত হয়েছে। গতকাল ‎(১৩ নভেম্বর) শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় আগদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‎রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ‎

‎‎খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ‎‎বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী দানবী রবিউল ইসলাম রবি বিশ্বাস। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,‎জেলা পূজা উদযাপন ফন্টের সাধারণ সম্পাদক কার্তিক কুমার দাস, নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,‎নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ‎মাহবুব মোরশেদ জাপল।

‎নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, ‎সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,‎নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,‎সাবেক কৃষক দলের সভাপতি নবির হোসেন,‎‎নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহামুদুল হাসান সনি,‎সদস সচিব মামুন গাজীসহ ‎বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং হাজার হাজার ফুটবল প্রেম দর্শক শ্রোতা মাঠে উপস্থিত ছিলেন।

‎খেলায় বাশড়ী ফুটবল দল ৩ গোলে বিজয়ী এবং ২ গোলে রানার্সআপ এবি স্পোর্টিং ক্লাব। ‎এদিকে,বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী দানবীর রবিউল ইসলাম ‎দির্ঘদিন ধরে প্রবাসে থেকে ইউনিয়নবাসীর বিপদে-আপদে কাঁধে কাঁধ মিলিয়ে ‎সকলের পাশে দাঁড়িয়ে সমাজ থেকে অনিয়ম দুর্নীতি ও মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করছেন।

‎চিকিৎসার অভাবে পড়ে আছেন অনেকেই ‎কেউ পাশে না থাকলেও ‎সেই অসহয়ের পাশে হাজির হয়ে যান রবিউল বিশ্বাসের প্রতিনিধি দল।

‎কেউ না খেয়ে থাকলে খবর শোনা মাত্রই ‎রবি বিশ্বাসের লোকজন তার বাড়িতে পৌঁছে দেন খাবার। ‎এমনকি মসজিদ মন্দিরসহ স্কুল কলেজে ‎করে আসছেন সহযোগিতা। ‎মাদক থেকে দূরে রাখতে শিক্ষার্থীসহ ইউনিয়ন বাসির জন্য করছেন খেলাধুলার ব্যবস্থা।

‎এমন মহতী কর্মকাণ্ডে ইউনিয়ন বাসি ভালোবেশে ‎আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‎চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করতে অনুরোধ করেন,ইউনিয়ন বাসি।

‎‎তবে বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী দানবীর রবিউল ইসলাম রবি বিশ্বাস বলেন ভিন্ন কথা। ‎রবি বিশ্বাস বলেন,আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে ইউনিয়ন বাশির বিপদে-আপদে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি ‎এবং দলের দুঃসময়ে দলের নেতাকর্মীদের জন্য যতটুকু পেরেছি ততটুকু করেছি।

‎দলের ঊর্ধ্বতন নেতা’রা যদি আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত করে ‎তাহলে আমি ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করব।ফাইনাল ফাইনাল খেলা উপভোগ করতে হাজার হাজার নারী পুরুষ দর্শক হাজির হন।