গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ , ১৪ নভেম্বর ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 23 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০২৬-২৭ এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

শনিবার (১৪) নভেম্বর গোয়াইনঘাট খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে আমন ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকারিয়া মোস্তফা,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী,সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, কারিগরি খাদ্য পরিদর্শক আব্দুস শহিদ মাহবুব, বিএনপি নেতা আব্দুস শুক্কুর মেম্বার সহ কৃষকগন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায় , চলতি আমন মৌসুমে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা গোয়াইনঘাটে ৮৩৮ মেট্রিক টন।প্রতি কেজি ধান ৩৫ টাকা,আতপ চাল ৪৮ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে স্বচ্ছতার সাথে আমন ধান সংগ্রহ করা হবে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেট যেন কৃষকদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।