ত্রিশাল নজরুল একাডেমির আতাউল্লাহ স্যার আর নেই

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ , ১৬ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

ময়মনসিংহের ত্রিশালে স্বনামধন্য প্রতিষ্ঠান ত্রিশাল সরকারি নজরুল একাডেমির সিনিয়র শিক্ষক মাওলানা আতাউল্লাহ আর নেই ( ইন্নালিল্লাহি——রাজিউন)। তিনি সোমবার দুপুরে টঙ্গী আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশকিছুদিন যাবত ফুসফুল ক্যান্সারে ভূগছিলেন। তার মৃত্যুতে পরিবাব ও কর্মস্থলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ এশা নিজ বাড়ি বইলর বড়পুকুরপাড় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।