
মোঃ আবু হানিফ, শেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নকলা উপজেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, গত ১৭ জুন ২০২৫ ইং তারিখে নকলা উপজেলার ১নং গনপদ্দী ইউনিয়নের বারইকান্দি গ্রামে নবম শ্রেণির ছাত্র শাকিল (১৬) এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকিল একজন সাধারণ স্কুলছাত্র এবং তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। অথচ তাকে নির্মমভাবে হামলার শিকার করা হয়েছে, যাতে তার একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল – বিশেষ করে আওয়ামী লীগ- বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শাকিলের ওপর হামলার সাথে বিএনপি বা দলের কোনো অঙ্গ/সহযোগী সংগঠনের সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র করে আসছে এবং জনমনে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো সহ বিএনপির উপর দায় চাপানোর ষড়যন্ত্র চালাচ্ছে। শাকিলের ওপর হামলাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়।”
বিএনপি এই হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সেই সঙ্গে দলের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগ সম্পাদক কাদেরের মামাতো...
কুলাউড়ার হযরত রিফাআত শাহ (রহ.)-এর ওরুস আগামী ১৮...
কুলাউড়ার হযরত রিফাআত শাহ (রহ.)-এর ওরুস...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ...
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...