
পল্লী উন্নয়ন ও সামাজিক সচেতনতার ধারাবাহিকতায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৫।
অনুষ্ঠানটি আয়োজন করে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এবং সার্বিক সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
এসডিসির সিনিয়র সহকারি পরিচালক খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বোয়ালমারী থানার পরিদর্শক ও (ওসি তদন্ত) আল আমিন।
প্রোগ্রামার প্রসেনজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. সিরাজুল ইসলাম, সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসন ফিরোজ, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রফেসর আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আজিজ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও জনপ্রতিনিধিরা। তাঁরা বলেন, “এই ধরনের আয়োজন শুধু শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশেই সাহায্য করে না, বরং সমাজে একটি ইতিবাচক বার্তাও পৌঁছে দেয়।”
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি শিশু-কিশোরদের মাঝে এক অনন্য উদ্দীপনা সৃষ্টি করে এবং এলাকাবাসীর কাছে প্রশংসা অর্জন করে।
মন্তব্য লিখুন
আরও খবর
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী-...
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও...
ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও চ্যাপা শুঁটকি!
ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও...
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা...
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার...
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ...
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে...