
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ প্রশাসনে একযোগে বড় ধরনের রদবদল হয়েছে। জেলার একাধিক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশ পরিদর্শক পর্যায়ে বদলির আদেশ জারি করেছে জেলা পুলিশ প্রশাসন।
গতকাল রবিবার (২২ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব রদবদলের নির্দেশ দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।বদলির তালিকায় রয়েছেন আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন, যিনি সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পাবেন।
সরাইল থানার ওসি মো. রফিকুল হাসানকেও একই পদে (সদর কোর্ট) পদায়ন করা হয়েছে। নবীনগর থানার ওসি মো. আব্দুর রাজ্জাককে ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।এদিকে নতুন থানাগুলোতে ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন—নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম, এখন আশুগঞ্জ থানায় দায়িত্ব পালন করবেন।
পুলিশ লাইন্সে সংযুক্ত মুহাম্মদ আজাহারুল ইসলামকে পাঠানো হয়েছে নাসিরনগর থানায়। বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরীকে সরাইল থানায় পদায়ন করা হয়েছে।এ ছাড়া, আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে নবীনগর থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খান নতুন ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন বাঞ্ছারামপুর থানায়।
এ বিষয়টি সোমবার (২৩ জুন) সকালে সাংবাদিক দের নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.ওবায়দুর রহমান। তিনি জানান, জনস্বার্থে এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...