
রাজশাহীর তানোরে ট্রাক ও অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং ১জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল বারঘরিয়া মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহত অটোগাড়ি চালকের বাড়ি একই ইউনিয়নের পারিশো দুর্গাপুর গ্রামে।
ঘটনার পর ঘাতক ট্রাক এবং চাকলসহ ট্রাকটি বিক্ষুব্ধ জনতা আটক করে রেখেছেন। জানা গেছে, তানোরের দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে হাতিশাইল বারঘরিয়া স্কুলের রাস্তার মোড়ে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অটোগাড়ি চালক আহত হন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী-...
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও...
ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও চ্যাপা শুঁটকি!
ফুল-ক্রেস্ট নয়, অতিথিদের উপহার চাল-ডাল ও...
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা...
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার...
বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ...
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে...