
“সংবাদে, সংযোগে, আস্থায় ও বিশ্বাসে”— এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে।
শনিবার (২১ জুন) সকালে শহরের মিলনপুরস্থ একটি বেসরকারি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বৌধিসত্ত্ব দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা, রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের নবনিযুক্ত ভাইস-চেয়ারম্যান অলকেশ চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সংবাদকর্মীরা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, একাত্তর টেলিভিশন অতীত থেকে বর্তমান পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থে সোচ্চার ভূমিকা রেখে চলেছে। আগামীতেও গণমানুষের মুখপাত্র হিসেবে একাত্তর টেলিভিশন যেন আস্থা ও বিশ্বাস অর্জন করে এগিয়ে যেতে পারে— সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে একাত্তরের স্থানীয় সংবাদকর্মীদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শুভানুধ্যায়ীরাও অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...