
মো:আজহার হোসেন,মানিকগঞ্জঃ ঢাকা আরিচা মহাসড়কের জাগির বসুন্ধরা স্টিল মিলসের সামনে সেলফি এবং মোটরসাইকেল মুখোমুখি এ ঘটনা ঘটে।
শনিবার (২১ জুন ২০২৫) আনুমানিক সকাল ৮টার দিকে সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকায় ঢাকা আরিচা
মহাসড়কের জাগির বসুন্ধরা স্টিল মিলসের সামনে
এই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের চাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে। তিনি প্রতিদিনের মতো কর্মস্থলের উদ্দেশে নিজ মোটরসাইকেলে বের হয়েছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়া প্রাণ হারান।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সারোয়ার বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাসটি সনাক্ত করার চেষ্টা চলছে। চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...