
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কালিয়ান বিলে অবৈধ মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ জুন) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ান বিলে অভিযান চালিয়ে ৬০টি চায়না দুয়ারী জাল, ৩টি কারেন্ট জাল এবং ১টি খড়া জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জাল প্রায় ৪ হাজার মিটার দৈর্ঘ্যের, যার বাজারমূল্য আনুমানিক ৪ লাখ টাকা। অভিযান শেষে এসব অবৈধ জাল সেখানেই পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
তিনি আরও জানান, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জালের বিরুদ্ধে অভিযান স্থানীয় জেলেদের মধ্যেও সচেতনতা সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...