
জয়পুরহাটে সামাজিক-রাজনৈতিক শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা নিয়ে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বেসরকারি স্বেচছাসেবী সংগঠন ডেমক্রেসি ওয়াচ এর বাস্তবায়নে আস্থা নাগরিক প্লাটফর্মের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ গ্রহণ করেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যতিক্রমি এ অনুষ্ঠানটির সার্বিক সহায়তা করেন ডেমক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের জয়পুরহাট জেলা সমন্বয়কারী নাসিমা বেগম, সিনিয়র ফিল্ড অফিসার মোফাখ্খারুল ইসলাম, সংগঠনটির জেলা যুব ফোরামের আহবায়ক রাসেল আল রশিদসহ সংশ্লিষ্টরা।
এ সময় বক্তারা বলেন, পরমত সহিষ্ণুতা, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে জনমত গঠন ও প্রতিরোধ, বেকরত্ব দূরীকরন, অংশগ্রহণ মূলক সুষ্ঠু নির্বাচন ও গনতন্ত্রের অবাধ চর্চার ফলে সামাজিক-রাজনৈতিক শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি পাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...