
এম এ মান্নান পোরশা নওগাঁঃ গতকাল ২৯ শে মার্চ রোজ শনিবার বৈকাল ৫ ঘটিকার সময় নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বি এন পির আয়োজনে শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের বি এন পির সাবেক সংসদ সদস্য ডাক্তার মোঃ সালেক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আলী ,নিতপুর ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ,সাংগাঠনিক সম্পাদক মোঃ শফিউদ্দিন, শাহ্জ্জামান, সালাউদ্দিন আহমেদ রাকিব, জাব্বার, মোঃ ইসাহাক আলী, জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সহ বি এন পির স্থানীয় নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করে ছিলেন সদাচরণ দিয়ে । কৃত কর্মের বিচার একমাত্র মহান রাব্বুল আলামিন করবে। আর দেশনায়ক তারেক রহমান সকল নেতাকর্মী কে এক হয়ে মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন।
তাই আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং মানুষের জন্য কাজ করে যাব। এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয় এবং সকলের মাঝে ইফতার বন্টন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...