
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: ‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খোকন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মতিন, চাপরাশিরহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রইছ উদ্দিন মাসুদ, বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুলতান নাসির উদ্দীন মুন্না, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক জাহিদুর রহমান রিপন, বামনী মৎস্যচাষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি আনিসুল হক, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির শহীদ উল্যাহ খোকন এবং একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেনসহ বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা সমবায় খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা বৃদ্ধি, সমবায় সমিতিগুলোর কার্যক্রম সম্প্রসারণ, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং সমবায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। পাশাপাশি সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতা কামনা করেন তারা।
বক্তারা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগই সমবায়ের মূল ভিত্তি। সমবায়ের এই আদর্শকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসের আয়োজন শেষ হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী