
তরুণদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকালে উপজেলা সদরের ডাকবাংলো হলরুমে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণকালে এনসিপি’র আলফাডাঙ্গা উপজেলা শাখার সংগঠক মাওলানা তামিম আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মাওলনা আবু মুসা, হাফেজ আল-আমিন ফরিদী, সবুজ শেখ, নাজমুল শেখ ও শহিদুল ইসলাম প্রমুখ।
এবিষয়ে এনসিপি’র আলফাডাঙ্গা উপজেলা শাখার সংগঠক মাওলানা তামিম আহমেদ বলেন, আমরা নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই। দেশের মানুষ চাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজের রাজনীতি আর দেখতে চায় না।
মানুষ শান্তি চায়, ন্যায্যমূল্যে নিত্যপন্য চায়, শ্রমিক তার ন্যায্য মজুরির নিশ্চয়তা চায়। এনসিপি মানুষের মৌলিক চাওয়া পাওয়া পূরনের রাজনীতি করছে। জুলাই বিপ্লবকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...