রামগড় ও গুইমারাতে পার্বত্য জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

“ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে—সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে”—এমন স্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রামগড় ও গুইমারা উপজেলায় দেড় শতাধিক অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ মার্চ) দুপুরে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সহ-সভাপতি শুভাশীষ দাস, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, রামগড় বাজার কমিটির সভাপতি মো. জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রোভার স্কাউটস, রামগড় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা আবু বক্কর ছিদ্দিক ও নেতৃবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে গুইমারা উপজেলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে ১০০ জন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মাধ্যমে আরও ৫০টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।