
নওগাঁ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যোগদান করতে পারলেন না অধ্যাপক ডাক্তার কান্তা রায় রিমি। তিনি এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বিতর্কিত এ অধ্যাপকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি যোগদান করতে পারেনি। পরে দুপুর ২ টার দিকে তিনি ফেরত যেতে বাধ্য হন।
জানা যায়- গত ১১ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডাক্তার কান্তা রায় রিমিকে নওগাঁ মেডিকেল কলেজে পদায়ন করা হয়। এরপর তিনি কলেজে যোগদান করার জন্য সকাল সাড়ে ৯টার দিকে কলেজে আসেন।
বিষয়টি জানার পর তার যোগদান ঠেকাতে মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে। একাডেমি ভবনের সামনে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রায় ২ ঘন্টা আন্দোলনের পর অবশেষে অধ্যক্ষের আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে শিক্ষার্থীর। যদি আগামীতে আবারও তিনি এ কলেজে যোগাদান করেন তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ওই চিকিৎসক শিক্ষক হয়েও রাজনীতিতে জড়িত, স্বার্থান্বেষী ও দুর্নীতিবাজ। তিনি শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলেজে দুর্নীতির সঙ্গে জড়িত।
বেশ কয়েকজন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন- ডাক্তার কান্তা রায় বিগত সরকারের সময়ে দিনাজপুর মেডিকেলে শিক্ষকতা করতেন। সেখানে শিক্ষার্থীদের সাথে নানা বৈষম্য করেছেন তিনি। ইন্টারভিউ রুমে শিক্ষাথীদের হিজাব পরতে বারন করতেন ডাক্তার কান্তা রায়।
পাশাপাশি ভিন্ন মতের প্রতি বিদ্বেশি ছিলেন তিনি। এসব অভিযোগে রংপুর মেডিকেল কলেজ থেকে তাকে বদলি করা হয় দিনাজপুরে। সেখান থেকে আবারো তাকে নওগাঁয় বদলি করা হয়। যদি তিনি এ কলেজে যোগদান করেন তাহলে পরীক্ষায় অকৃতকার্য (ফেল) দেয়া হবে। নানা ভাবে শিক্ষার্থীদের ভয়ভীতি ও হয়রানি করা হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা আরও বলেন- অধ্যাপক ডাক্তার কান্তা রায় রিমি বিভিন্ন কলেজে দূর্নীতির সাথে যুক্ত ছিলেন। শিক্ষার্থীদের সাথে ভাল ব্যবহার করতেন না। এরপর শাস্তিমুলক বদলি হয়ে নওগাঁ মেডিকেল কলেজে যোগদান করতে আসছেন। তাকে যেন কলেজে যোগদান না করতে দেয়া হয় এজন্য অধ্যক্ষ স্যারের কাছে দাবী জানানো হয়েছি।
দাবীর প্রেক্ষিতে তাকে যোগদান করতে দেয়া হবে না বলে আশ্বস্থ করা হয়। যদি তিনি যোগদান করেন তাহলে আগামীতে ক্লাস বর্জন ও পরীক্ষা বন্ধ রাখা সহ বৃহত্তর কর্মসূচীর আন্দোলন করা হবে।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার পীযূষ কুমার কুন্ডু বলেন- এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার কান্তা রায় রিমি যোগদান করতে আসছিলেন। শিক্ষার্থীরা তাকে যোগদান না করতে দেয়ার জন্য আন্দোলন করে। শিক্ষার্থীদের আন্দোলন মুখে তাকে যোগদান করতে দেয়া হয়নি এবং হবে না বলে আশ্বস্থ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...