
মো: তাসলিম উদ্দিন,সরাইলঃ বিদায় বড় নিষ্ঠুর বড়ই কঠিন। চোখে ছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও স্থানীয় সবার কাছ থেকে বিদায় নিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া।
বুধবার (১৩ নভেম্বর) আসর বাদ সরাইল উপজেলা পরিষদ হল রুমে। ইউএনও মো. মেজবা উল আলম ভূইঁয়া’র আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও মো. মেজবা উল আলম ভূইঁয়া’র বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ সাদী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সরাইল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন প্রমুখ।বিদায় বেলায় ইউএনও মো.মেজবা উল আলম ভূইঁয়া বলেন, সরাইলের মানুষের কথা আমার স্মৃতিতে থাকবে।
শান্তিতে থাকুক সরাইল উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে আপনাদের সহযোগিতা ‘পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে পদায়ন বা বদলিজনিত কারণে কোনো জায়গায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের।
উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী,শিক্ষক পরিবার, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহয়তা পেয়েছি।এ সময় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিল পানি। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। জানা গেছে, ২০২৩ সালের ১১ ডিসেম্বর সরাইল ইউএনও হিসেবে যোগদান করেন মো. মেজবা উল আলম ভূইঁয়া।
লক্ষীপুর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পরবর্তীকালে কর্মস্থলে যোগ দেবেন তিনি। এদিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দিনরাত এক করে কাজ করেছেন। মানুষকে সেবা দিয়ে ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষ, মেধাবী হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন। তাই তো তাকে শ্রদ্ধাভরে স্মরণে রাখবে সরাইল উপজেলাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...