
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুরে যৌথসভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, মানুষের ওপর কোন অন্যায় অত্যাচার করা যাবে না। বিগত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের সাথে যেটা করেছে। আওয়ামী লীগের সকল কর্মকান্ড মানুষ ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোন নেতাকর্মীকে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথ আয়োজিত সাম্য ও মানবিক সমাজ নির্মাণে দিক নির্দেশনা মুলক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রশাসনের উদ্দেশ্যে অবিলম্বে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, বিগত দিনে এই শেরপুরে যারা গণতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তাদের গ্রেফতার করুন। একই সাথে পালিয়ে থাকা শেরপুরের যুবলীগ, ছাত্রলীগের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের খুঁজে বের করুন।
পাশাপাশি বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে দলীয় নেতা কর্মীদের হত্যা, খুন, জখম করেছে তাদেরও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি ।
এসময় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন,কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মামুন অর রশীদ, ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...